ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীনগরে মাটির কামলা রহিম আড়িয়াল বিলের মাটি পাচার করে কুটিপতি

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মোঃ হেলাল এর পুত্র আঃ রহিম মাটির কামলা হতে আড়িয়াল বিলের মাটি লুট করে এখন কোটিপতি।তিনি বাড়ৈখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।পাশাপাশি অবৈধ হুন্ডি ব্যবসার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।প্রবাসী বাবুল লস্করের বিপুল পরিমাণ অর্থ প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে।


এক সময়ের দিন মজুর রহিম আড়িয়াল বিলে মৎস্য আহরণ করতেন, সুযোগ বুঝে বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন মাষ্টার ও তার মামাত ভাই তারেক মামুন কে হুন্ডির আত্মসাৎ করা অর্থ দিয়ে মাটি কাটার ব্যবসায়ীক পার্টনার বানিয়ে বছরের পর বছর মাটি লুট কার্যক্রম চালিয়ে আসছেন।


স্বৈরশাসক এর পতনের পর ইকবাল মাষ্টার ও মামুন এলাকা হতে পালিয়ে গেলেও ভুল পাল্টে চালিয়ে আসছেন তার মাটি লুট কার্যক্রম।আওয়ামীলীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে ব্যবসায়ীক কাজ পরিচালনা করা রহিম কে দেখা যায় বিএনপি অফিসে, এমন কি নিজেকে জামায়াতের লোক বলে পরিচয় দিয়ে স্হানীয় বিচার শালিসে উপস্হিত হন নিয়মিত।এতে করে স্হানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 


এ ব্যপারে অভিযুক্ত আঃ রহিম বলেন, আমার বিরুদ্ধে করা কোন অভিযোগই সত্য নয়।আমি কখনো আওয়ামী লীগ করিনি।


ads
ads
ads

Our Facebook Page

↑